স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের লক্ষে কৃষক নির্বাচনের জন্য উন্মূক্ত লটারি কার্যক্রমের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বুধবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরীতে আনুষ্ঠানিকভাবে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এসময় তিনি বলেন, ধান বিক্রির টাকা কৃষককে ব্যাংক থেকে নিজে গিয়ে উঠাতে হবে। কোন মাধ্যমে ব্যাংকে টাকা আনতে গেলে তাহার কৃষিকার্ড বাতিল করা হবে। এ বছর হাওরে সুপার বাম্পার ফলন হয়েছে। সারা দেশে কোন খাদ্য সংকট দেখা দিবে না।
লাটারি কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার বাকী ৬টি ইউনিয়নের চলবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা,থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ¦ অব্দুছ ছোবাহান আখঞ্জি, উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ¦ আব্দুল জলিল তালুকদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, আওয়ামী লীগ নেতা সেলিম আখঞ্জি, খেলু মিয়া, মতিউর রহমান, বিলাল আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানসেন তালুকদার প্রমুখ।


