তাহিরপুরে চেয়ারম্যান মেম্বারদের ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ইউনিয়ন পরিষদ গভর্নেস প্রজেক্টের আওতায় উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সদস্য সদস্যাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, ডিএফ রবিউল আলম নাসির, উপজেলা প্রকৌশলী শাহ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ইউপি চেয়ারম্যান খসরুল আলম, বোরহান উদ্দিন, আবুল কাশেম প্রমুখ।
কর্মশালায় উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান,সদস্য সদস্যরা অংশ নেন।