দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার জাতীয় শ্রমিক লীগের সভাপতির পিতা চন্দু মিয়া (৯২) রবিবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও এক মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে চন্দু মিয়া (৯২) মৃত্যুতে শোক জানিয়েছেন সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আ. লীগের যুগ্ম আহবায়ক হাজী আব্দুল খালেক, লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.আমিরুল কহ,বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, দোহালীয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মো.নূর মিয়া. সাধারণ সম্পাদক বশির উদ্দিন, দোয়ারাবাজার সদর ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ সভাপতি আবুল হোসেন, আনু মিয়া, সুহেল আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম খান, অর্থ সম্পাদক আ. হামিদ, সুরমা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বকুল মিয়া প্রমুখ।


