তাহিরপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জেলা ছাত্রলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার         
তুষারের নেতৃত্বে আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার, নাজির আহমদ, অপু মুখার্জি।