তাহিরপুরে জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের সংবর্ধনার উদ্যোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের জন্য ট্যাকেরঘাটে গনসংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সামাজিক ছাত্র সংগঠন রিজিওনাল কো অপারেটিভ এসোসিয়েশন (আরসিএ)। এছাড়া একই অনুষ্ঠানে ২০১৬ সালের এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ তাহিরপুরের সকল কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়ার সিদ্ধান্তও গ্রহীত হয়েছে।
শুক্রবার রাতে সিলেটের একটিœ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন আরসিএ-এর উপদেষ্টা সজীব আহমেদ,সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি প্রনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল চয়ন, অর্থ সম্পাদক লিপটন পাল, ফখর উদ্দিন, মোশারফ হোসেন, হোসাইন আহমেদ, ইয়াকুব আলী,শাফিল মিয়া, সুহেল পাল, আব্দুল কাদির প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)