সীমান্ত থেকে মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ এর অধীনস্থ লাউরগড় বিওপির হাবিলদার প্রদীপ কুমারের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার রাতে সীমান্ত পিলার ১২০৩/৭-এস হতে ২০০ গজ বাংলাদেশের ভেতর অংশে শাহ আরেফিন নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করেছে। যার মূল্য ৭২ হাজার
টাকা। বিজিবি এর উপিস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ বর্ণিত মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।