নিরাপদ মাতৃত্ব দিবস দ. সুনামগঞ্জে সভা

দ. সুনামগঞ্জ অফিস
‘সকল প্রসূতির জন্য মানসম্মত, সেবা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দ. সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিবি’র সিফরডি প্রজেক্টের বাস্তবায়নে, ইউনিসেফ’র আর্থিক ও কারিগরী সহযোগিতায় বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও উপজেলা এফআইভিডিবি’র সিফরডি প্রজেক্টের ম্যানেজার মো. হানিফ আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আব্দুল হেকিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র সিফরডি প্রকল্প ব্যবস্থাপক পার্থ সারথী চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিসেফ সিলেট জোনের প্রধান, কাজী দিল আফরোজা ইসলাম, ইউউনিসেফ হেলথ সেকশনের সিলেট বিভাগের প্রতিনিধি ডা. সেলিম, ইউএস এন্ড এফপিও ডা. মফিজুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. কান্তা নারায়ন চক্রবর্তী, দ. সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, পাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকিল চন্দ্র মজুমদার, এএইচআই গৌরী ভট্টাচার্য, এফআইভিডিবি’র সিফরডি প্রজেক্টের ট্রেনিং অফিসার মহসিন হাবিব জেমস, উপজেলা এইচআই বিনয় ভূষণ চক্রবর্তী, উপজেলা স্যানিটারী পরিদর্শক শহিদুলাহ, এফডাবিইউডি শাহিনা আক্তার, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য শামীমা আক্তার, ডাবিইউডিসি সদস্য রজব আলী, ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর, সমাজসেবী সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কেশব দেব প্রমুখ।