তাহিরপুরে ঝড়ে ১ জনের মৃত্যু, অর্ধশতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের চিতরমারা বিলে মাছ ধরতে গেয়ে ঝড়ের কবলে পরে নিখোঁজ থাকার তিনদিন পর  মুহাম্মদ তৈফিক মিয়া (২৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বানিয়াগাও গ্রামের আব্দুনুরের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে হ্যাজেক লাইট জ্বালিয়ে চিংড়ি মাছ ধরতে তৈফিক তার আত্মীয় আফজল, আদম, উমর ও সাবজলকে নিয়ে টাঙ্গুয়া হাওরের চিতলমারা বিলে যায়। মধ্যরাতে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হলে নৌকা ২টি ডুবে যায়। নৌকায় থাকা ৪ জন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তৈফিক মিয়া পানিতে তলিয়ে যায়। ঘটনার তিনদিন পর  সোমবার বোয়ালমারা নামক হাওরের এক কান্দায় তার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। তিনি মা-বাবা, স্ত্রী, তিন শিশু সন্তান রেখে গেছে।
তাহিরপুর থানার ওসি তদন্ত মুহাম্মদ হানিফ ঘটনার সততা নিশ্চিত করে জানান,নিখোঁজ  ব্যক্তির লাশ খোজে পাওয়া গেছে, কোনো অভিযোগ না থাকায় মরহদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  
এইদিকে শনিবার রাতে উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী সংসার পাড়, বালিয়াঘাট, দুধের আউটা, চারাগাওসহ ২০টি গ্রামের প্রায় অর্ধশতাধিক আধা পাকা ঘর, শতাধিক গাছপালা প্রবল ঝড়ে ভেঙ্গে পরেছে। এছাড়াও বিভিন্ন গ্রামে ১০জন আহত হয়েছে, সংসার পাড় গ্রামে ঝড়ের কবলে পরে একটি গরু, ২৫০ হাস মারা গেছে।