স্টাফ রিপোর্টার, তাহিরপুর
প্রধানমন্ত্রীর ‘১০টি বিশেষ উদ্যোগ’ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা তথ্য অফিসের আয়োজনে দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. আনুয়ার হোসেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, প্রমুখ।
বক্তারা সরকারের উন্নয়ন কার্যক্রমের মধ্যে একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ ও বিনোয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ের উপর বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, মো. শরিফ হোসেন।


