তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বারহাল গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায, শুক্রবার সকালে দুই পরিবারের ছেলেদের ঝগড়াকে কেন্দ্র করে বারহাল গ্রামের সুরুজ বেপারী ও আইন উদ্দিন পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতরা হলো, উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের মৃত হাছেন আলীর ছেলে সুরুজ বেপারী (৬৫), তাঁর স্ত্রী ফুলবানু (৪০), ছেলে হেলাল মিয়া (২৬), বুরহান উদ্দিন (১৭), ভাগিনা খুর্শিদ মিয়া (১৮) ও একই গ্রামের মৃত আনসার মুন্সীর ছেলে আইন উদ্দিন (৫৫), তাঁর ভাই নুর ইসলাম (৭০), মাইন উদ্দিন (৪৫), ছেলে শাহ্ আলম    
(২০), বকুল মিয়া (১৫)। এদের মধ্যে সুরুজ বেপারী, হেলাল মিয়া, খুর্শিদ মিয়া ও আইন উদ্দিনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তাহিরপুর থানার এসআই মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।