তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে এনজিও সংস্থা ইরার ত্রাণ বিতরণ করাকে কেন্দ্র করে এক নিরীহ পরিবারের উপর হামলা করেছে প্রতিপক্ষ। হামলার ঘটনায় নারীসহ একই পরিবারের প্রায় ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত নারীসহ ৪ জনকে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তাহিরপুর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে বৃহস্পতিবার
বেসরকারি এনজিও সংস্থা ইরার ত্রাণ বিতরণ করাকে কেন্দ্র করে একই গ্রামের অমল তালুকদার ও রেফাজুল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।’ এরই জের ধরে একদিন পর শুক্রবার সন্ধ্যায় রেফাজুল তার কয়েক সহযোগীকে সঙ্গে নিয়ে অমলের বাড়িতে হামলা চালায়। বাধা দিতে এলে অমলের ভাই বাবলুকে রামদা দিয়ে কুপিয়ে প্রথমে জখম করে প্রতিপক্ষ। একপর্যায়ে বৃদ্ধা মা শৈল বালা, স্মৃতি রানী ও নির্মল একই পরিবারের শিশু নারী পুরুষসহ প্রায় ৬ জনকে বেধড়ক পিটিয়ে আহত করে হামলাকারীরা। গুরুতর আহত হয়েছেন শৈল বালা, স্মৃতি রানী তালুকদার, ,অমল তালুকদার, বাবুল তালুকদার।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, এ ঘটনায় তাহিরপুর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
- জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠন- সভাপতি এ.টি.এম ফজলুর রহমান সম্পাদক অ্যাড. মল্লিক মঈন উদ্দিন
- ঘেরাও কর্মসূচির ডাক- জগন্নাথপুরে টানা ১০ ঘন্টা বিদ্যুৎ নেই


