তাহিরপুরে নিলামে বালু বিক্রি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদী থেকে আটককৃত বাল্কহেড বোঝাই করা বালু ভ্যাট ট্যাক্সসহ ৯৪ হাজার ২শ’ টাকায় প্রকাশ্যে নিলাম ডাকে বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর থানা প্রাঙ্গণে নিলাম কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন। নিলাম ডাকে ১৪ জন নিলাম ডাককারী অংশ নেন। সর্বোচ্চ ডাককারী ফরহাদ হোসেন হওয়ায় তাকে বালু সমজিয়ে দেয়া হয়।