তাহিরপুরে পল্লী চিকিৎসককে মারপিট

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের আনোয়ারপুরে নির্বাচনী পক্ষ-বিপক্ষের জের ধরে এক পল্লী চিকিৎসককে মারধর করা হয়েছে। এ ঘটনায় আহত পল্লী চিকিৎসক স্বপন কান্তি সরকার বাদী হয়ে থানায় মামলা করেছেন।
জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত তাহিরপুরের  বালিজুরি ইউপি নির্বাচনে পক্ষ-বিপক্ষের জের ধরে সোমবার সন্ধ্যায় স্বপন কান্তি সরকারকে পিঠিয়েছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় মঙ্গলবার স্বপন কান্তি সরকার বাদী হয়ে রিয়াদ হোসেন নামের আরেক যুবককে আসামী করে মামলা করেছেন।
তাহিরপুর থানার ওসি শহীদুল্লা এ ঘটনায় মামলা দায়েরের কথা স্বীকার করে বলেছেন,‘আসামী গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে’।