সদর উপজেলা পরিষদের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেচ মিঞা, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, বিজিবির ২৮ ব্যাটলিয়ের অধিনায়ক লে. কর্নেল নাছির উদ্দিন, র‌্যাব- ৯ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সদর উপজেলা  
স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গৌতম রায়, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুন খন্দকার, অ্যাড. আপ্তাব উদ্দিন, অ্যাড. পীর মতিউর রহমান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়দুদ, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ।