তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী/খাল পুনঃখননের জন্য কাবিটা স্কীম প্রনয়নে ১২ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  
বুধবার বিকাল ৩টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উপদেষ্টা তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইমরানুল হক, সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমদ, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আব্দুছ ছোবাহান আখঞ্জি, গণমাধ্যম প্রতিনিধি আমিনুল ইসলাম, কৃষক প্রতিনিধি ইকবাল হোসেন তালুকদার, মৎস্যজীবী প্রতিনিধি সজল বর্মন।