আমিনুল ইসলাম, তাহিরপুর
পিছিয়ে পড়েছে তাহিরপুরে চলতি মৌসুমের বোর চাষাবাদ। কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। দেশের উত্তরপূর্বাঞ্চলের জেলার বৃহৎ বোর ফসলী হাওরাঞ্চল তাহিরপুর।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এ উপজেলায় ছোট-বড় ২৩ টি হাওর রয়েছে। ২৩ টি হাওরে জমির পরিমাণ ২৮ হাজার হেক্টর। এর মধ্যে চাষাবাদ উপযোগী রয়েছে ২০ হাজার হেক্টর। শনির হাওর পাড়ের সাহেবনগর গ্রামের কৃষক চিত্ত রঞ্জন বর্মন, মারালা গ্রামের কৃষক শামীম আহমদ, নোয়ানগর গ্রামের কৃষক মুবাশ্বির আলী সহ অনেকের সাথে কথা বলে জানা যায়, গত বছর পৌষ মাসে হাওর পাড়ের অনেক কৃষকই জমি চাষাবাদের কাজ শেষ করেছিল। কিন্তু এ বছর হাওরের পানি ধীর গতিতে নামার কারণে মাঘ মাসে এসেও জমি রোপণের কাজ শুরু করতে পারিনি।
তারা আরও জানান, নদীর তলদেশ পলিমাটিতে ভরাট হয়ে যাওয়ায় হাওর থেকে স্লুইস গেট দিয়ে পানি নামতে পারছে না। এ বছর হাওরের সকল জমি চাষাবাদ করা যাবে না। ফলে উপজেলা কৃষি বিভাগের নির্ধারিত লক্ষমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে।
তাহিরপুর
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম বলেন,‘ হাওরের পানি ধীর গতিতে সরার কারণে এ বছর বোর চাষাবাদ কিছুটা পিছিয়ে পড়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন,‘ উপজেলার অনেক কৃষকই ফোন করে জানিয়েছেন হাওরের পানি সময়মত না কমার কারণে এ বছর চাষাবাদ পিছিয়ে পড়েছে।’
- দিরাইয়ে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- সুরঞ্জিত সেনের অসুস্থতা- ও অনুপস্থিতির জেরে দিরাই-শাল্লায় উত্তেজনা?


