তাহিরপুরে পোষা বিড়াল ‘লিওর’ সন্ধান পেতে জার্মান নারীর মাইকিং

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পোষা বিড়ালের সন্ধান চেয়ে অটো রিক্সা দিয়ে এলাকাজুড়ে মাইকিং ‘লিওর’ সন্ধান চাই। শুক্রবার দিনব্যাপী তাহিরপুর বাজারে মাইকে প্রচারনার সময় পোষা বিড়াল ‘লিওর’ টোন ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এর ধারনকৃত রেকর্ড কথোপকথন প্রচার করা হয়। যেন টোন বুঝতে পেরে পোষা বিড়াল ‘লিওর’ জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এর কাছে আসতে সহজ হয়।
টাঙ্গুয়া হাওরে নৌকা চালক রতনশ্রী গ্রামের শিবলী আহমদ বলেন, মাস খানেক আগে তাহিরপুরে হাওর ভালোবেসে টাংগুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। সাথে ছিল প্রিয় পোষা বিড়াল ‘লিও’। টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার সময় তাহিরপুর মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে প্রিয় পোষা বিড়ালটি হারিয়ে যায়। সেই থেকে দেড় মাস অপেক্ষায় তাহিরপুরে জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের।
তাহিরপুর বাজারের লন্ড্রি ব্যবসায়ী শ্রীদাম বর্মন বলেন,পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর ভালবাসা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি আরো জানান,জার্মান নারী বাংলায় কথা বলতে পারেন। তিনি বলেছেন কেউ ‘লিওর’ সন্ধান দিতে পারলে তাকে তিনি পুরস্কৃত করবেন।
টাঙ্গুয়ার হাওরের ট্যুরিষ্ট গাইড সোহানুর রহমান সোহাগ বলেন, জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এর পাশাপাশি আমরাও বিড়ালটির সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।