ধর্মপাশায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাইকিং

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধে গণসচেতনতা মূলক মাইকিং করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ”রিস্ক কমিউনিকেশন এ্যান্ড কমিউনিটি এ্যাংগেজমেন্ট” (আর.সি.সি.ই) প্রকল্প, সুনামগঞ্জ, সিলেট ইউনিসেফ’র সহযোগিতায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) উদ্যোগে এই সচেতনতা মাইকিং করা হয়। এসময় ধর্মপাশা উপজেলা সদর বাজার, পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজার ও সেলবরষ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করা হয়।