তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাড়ে তিনশত কর্মহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চিনি, গুড়, চিড়া, লবন, মোমবাতি, ম্যাচ, বিস্কিট, চাল ও মুড়ি।
সোমবার দুপুরে উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রাম প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার উপকার ভোগীদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আল-আমিন, ইউপি সচিব এখলাছ উদ্দিন, সংরক্ষিত ইউপি সদস্য সুষমা জাম্বিল, স্বপ্না আক্তার, রাবেয়া বেগম, নোয়াজ আলী, জিয়াউর রহমান জিয়া, শব্দর আলী, শফিকুল ইসলাম, আবু তাহের, স¤্রাট মিয়া প্রমুখ।


