স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে ইউএনও মো. রায়হান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
কর্মশালায় উপজেলার সরকারি আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, পুরোহিত, আদিবাসী নেনতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিগণ অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি ভাগে বিভক্ত হয়ে গ্রুপ ওয়ার্ক করা হয়। গ্রুপ ওয়ার্কের বিষয় ছিল প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ। এগুলো হলো—নারীর ক্ষমতায়ণ, আশ্রায়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ।
কর্মশালায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সমাজেসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানাজার মনোলাল রায় প্রমুখ।


