তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বজ্রপাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আহাদ মিয়ার ছেলে দারদার মিয়া (১৯)।
দক্ষিণ বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মনাফ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে বিন্নারবন্দ গ্রামের সামনে খেয়াঘাট
পাড়ে হঠাৎ করে বজ্রপাত হলে দারদার মিয়া পরে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় দুপুর দেড়টায় তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এ বিষয়ে আমাকে কেউ এখনও জানায় নি।


