স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শুকনো খাবার ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামজীবনপুর সরকারী উচ্চ বিদ্যালয় বন্যাশ্রয় কেন্দ্র ও সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যাশ্রয় কেন্দ্রে ত্রাণসামগ্রী বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
ত্রাণ পেয়ে রামজীবনপুর গ্রামের বৃদ্ধা জয়তুন নেছা বলেন, শেখ হাসিনা বাইচ্যা থাকলে আমরার খাওন দাওনের কোন চিন্তা নাই।
এ সময় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ^জিত সরকার, ইউপি সদস্য কামাল মিয়া, সিরাজ সিরাজুল ইসলাম, দলীয় নেতা আমির হামজা কয়েছ, শাহাব উদ্দিন, আব্দুল মেহের ও বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
- বিশুদ্ধ পানি, জ্বালানি ও খাদ্যের অভাব আশ্রয়কেন্দ্র গুলোতে
- মধ্যনগরে যুবলীগের উদ্যোগে ৫০০ পরিবারে ত্রাণ বিতরণ


