স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সুনামগঞ্জ পর্যায়ে চ্যাম্পিয়ন তাহিরপুর বালিকা (অনুর্ধ্ব-১৭) ফুটবল দলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায় প্রমুখ।


