তাহিরপুরে ভারতীয় মদ আটক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ৯৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। আটককৃত মদের বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৪২ হাজার ৫’শ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
জানা যায় রবিবার রাত ৮টায় সীমান্তের ১২০৫/৪ এস এর পিলারের নিকট থেকে আনুমানিক ১৫০শ’গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মুকসেদপুর নামক স্থান থেকে ৯৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ বিজিবি সদস্যরা আটক করেন। এ সময় চোরাকারবারিরা মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।