স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান হাজী আজহার আলী, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, কেয়ার বাংলাদেশ তাহিরপুর প্রতিনিধি চন্দ্র শেখর দাস, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।


