তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ নারী আটক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে ১৯০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি। আটককৃত নারী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের ইসলাম মিয়ার স্ত্রী আঙ্গুরা বেগম (৪০)। তবে ওই নারীর ব্যবহৃত মোটরসাইকেল ও মূল হোতা মোটরসাইকেল চালককে বিজিবি ছেড়ে     
দেয়ার অভিযোগ উঠেছে। মোটরসাইকেল চালক উপজেলার বালিয়াঘাট গ্রামের আছির আলীর ছেলে আজাদ মিয়া (৩৫)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১টায় গোপন সংবাদের বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একদল জেয়ান সীমান্তবর্তী লাকমা ছড়ার ব্রিজের পাশ থেকে একটি প্লাটিনা মোটরসাইকেল চালক আজাদ মিয়াসহ আঙ্গুরা বেগমকে আটক করে। এ সময় তারা তল্লাশী চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাদেরকে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। বিজিবি ক্যাম্পে প্রায় ঘণ্টাখানেক বসিয়ে রেখে বিকালে মোটরসাইকেল চালক আজাদ মিয়াকে ছেড়ে দেয়া হয়। বিজিবির সদস্যরা মোটরসাইকেল চালক আজাদকে ছেড়ে দেয়ায় এলাকায় নানা সমালোচনা শুরু হয়েছে।
বিজিবির বালিয়াঘাট ক্যাম্প কমান্ডার হাবিলদার হোসেন আলী বলেন,‘মোটরসাইকেল চালক না বুঝে ওই নারীকে মাদকসহ তার গাড়ীতে নিয়েছিল। তাই ওকে ছেড়ে দেয়া হয়েছে।
বিজিবির সুনামগঞ্জ- ২৮ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) বলেন,‘আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে তাহিরপুর থানায় মামলা দায়ের হয়েছে।’