স্টাফ রিপোর্টার
তাহিরপুরে আজিজুল ইসলাম (৩৫) নামে এক মাতাল কে ১ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত আজিজুল ইসলাম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের ফয়জুল হকের ছেলে। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসাবে নির্বাহী হাকিম ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এ দ-াদেশদেন।
থানা পুলিশ জানায়, সোমবার বিকেলে বড়ছড়া এলাকায় মাতলামি করার সময় পুলিশ আজিজুল ইসলামকে আটক করে। তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


