তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার প্রত্যুষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে সকাল সোয়া ১০টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর’র সভাপতিত্বে এবং সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান খেলু মিয়া, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুবলীগ সবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুব মহিলালীগ আহবায়ক আইরিন আক্তার, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।