স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ২২০ জনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা গ্রহণকারীরা ছিলেন করোনাকালীন সময়ে বেকার মোটর সাইকেল চালক ও ঠেলাগাড়ী চালক।
বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি আটা, আধা কেজি মুড়ি, ১টি গোসলের সাবান।
তাহিরপুর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপহার বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা বিতরণে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহযোগীতা করেন।
তাহিরপুরে শ্রমজীবীদের
মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ জনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা গ্রহণকারীরা ছিলেন করোনাকালীন সময়ে বেকার মোটর সাইকেল চালক ও ঠেলাগাড়ী চালক।
বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি আটা, আধা কেজি মুড়ি, ১টি গোসলের সাবান।
তাহিরপুর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপহার বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা বিতরণে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহযোগীতা করেন।
- শনাক্ত ১৬ জন, সুস্থ ৮ জন
- বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়া খানমের করোনাভাইরাস প্রতিরোধী স্প্রে আবিষ্কার