শনাক্ত ১৬ জন, সুস্থ ৮ জন

স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬ জন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৯ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ২ জন, তাহিরপুর উপজেলার ২ জন, দিরাই উপজেলার ১ জন এবং ধর্মপাশা উপজেলার ১ জন। রিপোর্ট অনুযায়ী ৭৭ জনের নমুনা পরীক্ষায় এই ১৬ জন শনাক্ত হন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০.৭৭ শতাংশ।
এদিকে নতুন করে সুস্থ হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ৮ জন। বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
বর্তমানে আইসোলেসনে আছেন ২৭২ জন। এরমধ্যে সর্বোচ্চ ৮৭ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ৩৫ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৩ জন, তাহিরপুর উপজেলায় ২২ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন, দিরাই উপজেলার ৩৭ জন, ধর্মপাশা উপজেলার ৩৭ জন, জগন্নাথপুর উপজেলার ৩১ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৮ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন এবং শাল্লা উপজেলায় ৭ জন আইসোলেসনে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সুনামগঞ্জের ২৬ জন। গত ২৪ ঘণ্টায় র‌্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে করোনা রোগী শনাক্ত হন ৯ জন।
সুনামগঞ্জ জেলায় গত বছরের ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হন। এরপর থেকে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,১৭০ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৮৬৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৩৫ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৩৪১ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৪০ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৩৩২ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৩৩ জন।