তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে সমকাল সুহৃদ সমাবেশ ৪র্থ দফায় ত্রাণ বিতরণ করেছে। রবিবার দুপুরে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এসইএল চ্যারিট্যাবল ফাউন্ডেশন ও ফেসবুক সুহৃদের অর্থায়নে উপজেলার রাজধরপুর গ্রামে ১৬০ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫০ কেজি ওজনের চালের বস্তা ত্রাণ বিতরণ করা হয়।
এর আগে গত ১৬ অক্টোবর হাওরপাড়ের ১৬০ পরিবার ৬ আগস্ট ১৬০ পরিবার এবং ২৪ জুন ১১০ পরিবারকে ৫০ কেজি করে চালের বস্তা ত্রাণ সহায়তা দেওয়া হয়।
ত্রাণ বিতরণ-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, এসইএল চ্যারিট্যাবল ফাউন্ডেশনের সমন্বয়ক ইবনুল সাঈদ রানা ও সমকাল সুহৃদ সমাবেশের সহ সম্পাদক আসাদুজ্জামান ।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, ওয়াই এস,এস,ই এর ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ ইউসূফ হোসেন, দৈনিক আজকাল খবরের স্টাফ রিপোর্টার বাহারাম হোসেন। ত্রাণ বিতরণ কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা করেন সমকালের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম।


