Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
লুৎফুর রহমান সরকুম সাদা মনের মানুষ ছিলেন -বকুল – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

লুৎফুর রহমান সরকুম সাদা মনের মানুষ ছিলেন -বকুল

ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে প্রবীণ আওয়ামীলীগ নেতা মরহুম লুৎফুর রহমান সরকুম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোবিন্দগঞ্জে নাগরিক কমিটির ব্যানারে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শিক্ষাবিদ লুৎফুর রহমান সরকুম ছিলেন একজন সাদা মনের মানুষ। পরিচ্ছন্ন ও আদর্শিক রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন সকলের কাছে সমাদৃত। আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী লুৎফুর রহমান সরকুম রাজনীতির পাশাপাশি একজন সামাজিক ব্যক্তিত্ব ও এলাকার শিক্ষার উন্নয়নের রূপকারও ছিলেন তিনি। তার পরিচ্ছন্ন রাজনীতি ও আদর্শ আজীবন মানুষের স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।’
শিক্ষক পংকজ দত্ত ও যুবলীগ নেতা ছায়াদ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ     সভাপতি আবু বক্কর রাজা, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নান, আলাউদ্দিন, মুজিবুর রহমান, গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক বকুল আহমদ, নুরুলাপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী আব্দুল্লাহ, মাদ্রাসা সুপার মাও. জাহাঙ্গির আলম, তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমুজ, উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির উদ্দিন, জেলা যুবসংহতি নেতা মাহবুব আহমদ নিউটন, আওয়ামী লীগ নেতা মানিক মিয়া প্রমুখ।
সভা শেষে দোয়া পরিচালনা করেন মাও. আবু সালেহ মোহাম্মদ আব্দুস সোবহান।