তাহিরপুরে সাংবাদিককে হুমকি

স্টাফ রিপোটার, তাহিরপুর
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে দৈনিক মানবজমিন প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে দুইটি মোবাইল নাম্বার থেকে ফোন করে হাত-পা ভেঙ্গে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে সোমবার বিকাল ৫টায় থানায় সাধারণ ডায়রী নং-৯৭৪ দায়ের করেছেন। হুমকিদাতা         
সন্ত্রাসীদের মোবাইল নাম্বারগুলো হল- ০১৭৮৬-৮০৬৩৬৫ ও ০১৬২০-৪৬১৭৭২। জানা যায়, অজ্ঞাত সন্ত্রাসীরা সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়ার নাম্বারে ফোন করে পরিচয় না দিয়ে তার হাত-পা ভেঙ্গে হত্যা করাসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। হুমকি দেওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের অবস্থান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী ও বাদাঘাট বাজার জানিয়েছে। আসামীদের দেওয়া হুমকি ওই সাংবাদিকের মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, শীঘ্রই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।