স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হাওরে মাছ ধরায় নিষিদ্ধ সাড়ে ৭শ’ পিস প্লাস্টিকের চাঁই (মাছ ধরার বিশেষ যন্ত্র) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের উত্তর পাশের সড়ক দিয়ে ৩টি অটোরিক্সা ভর্তি প্লাস্টিকের চাঁই তাহিরপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের নজরে এলে তিনি তাৎক্ষণিক কর্তব্যরত আনসারদের পাঠিয়ে প্লাস্টিকের চাঁইগুলো আটক করেন। পরে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জিয়া উদ্দিনকে ডেকে এনে একটি কক্ষে জব্দ করে রাখার নির্দেশ দেন।
তাহিরপুর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জিয়া উদ্দিন বলেন, বিশেষভাবে তৈরী করা প্লাস্টিকের চাঁইগুলোর ভিতরে ময়দা দিয়ে আঠালো টুপ তৈরী করে হাওরের পানির নীচে ফেলে রাখে জেলেরা। এ অবস্থায় সকল প্রকার ছোট মাছের পোনাগুলো প্লাস্টিক চাঁইয়ের ভিতরে গিয়ে আটকে পড়ে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, আটককৃত প্লাস্টিক চাঁইগুলো পরিবেশ ধ্বংসকারী, যা নষ্ট হলেও অপচনশীল। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে এগুলো আগুনে পুড়ানো হবে।
- বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে চ্যাম্পিয়ন সলুকাবাদ
- তাহিরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের বাছাই অনুষ্ঠিত


