স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৪ দিনব্যাপী পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প মহাতাবু জলসা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কোর্সের তৃতীয় দিনে মহাতাবু জলসা উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম।
উপজেলা স্কাউট্স কমিশনার নারায়ন চক্রবর্তীর
সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাব লিডার শেখর রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেলিম ফকির, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী, স্কাউটস কোষাধ্যক্ষ মিসবাহুল আলম, কোর্স লিডার আব্দুস সহিদ প্রমুখ।


