স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় আশ্রম প্রাঙ্গণে ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
আলোচক হিসাবে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব, শ্রীমা সারদা দেবীসহ ধর্মের নানা বিষয় নিয়ে আলোচনা করেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের প্রধান স্বামী হৃদায়নন্দ মহারাজ লালন, সিলেট রামকৃষ্ণ মিশন পরিচালনা কমিটির সভাপতি বিজিত কুমার দে। সমাবেশ পরিচালনা করেন শ্রীরামকৃষ্ণ ভক্ত মঞ্জু তালুকদার।
আজ শনিবার রামকৃষ্ণ আশ্রমের মন্দিরে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ এর নতুন প্রতিকৃতি স্থাপন করা হবে। এ উপলক্ষে সকাল ৮ টায় মন্দির পরিক্রমা, ৯ টায় প্রতিকৃতি স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টায় প্রসাদ বিতরণ করা হবে।


