মওদূদীবাদের স্বরূপ উদঘাটন মাহফিল

স্টাফ রির্পোটার
সুনামগঞ্জ মুসলিম যুব সমাজের আয়োজনে মওদূদীবাদের স্বরূপ উদঘাটনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা থেকে রাত ১০ পর্যন্ত  শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।  সিলেট শাহগলি মাদ্রাসার মুহতামিম আব্দুল বাসিতের সভাপতিত্বে ও ডা. আবজাল হোসেনের পরিচালনায় মাহফিলে আমন্ত্রিত অতিথির বয়ান করেন মাও. মুফতী নূরুল হক, শাইখুল হাদীস মাও. হুসাইন আহমদ, মুহাদ্দিস মাও. মুতিউর রহমান খাঁন, মাও. মুফতী রশীদ আহমদ, মাও. হাফিজ শাব্বির আহমদ প্রমুখ।