তাহিরপুর প্রতিনিধি
জেলার তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাজেট ঘোষণা করেন, ইউনিয়ন পরিষদ সচিব বিজিত মৈত্র।
উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদে এবার আয় ধরা হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৪শ ৪০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৮শ ৪০ টাকা।
শনিবার দুপুরে উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে আলোচনা সভায় উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান।


