তাহিরপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

তাহিরপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুত মোতাবেক খাদ্যবান্ধব কর্মসূচীর আওয়ায় ১০ টাকা কেজি দরে তাহিরপুরে চাল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট নতুন বাজার, শ্রীপুর বাজারে ১০টা কেজি দরে চাল বিতরণের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা উস্তার আলী মাষ্টার, ওয়ার্ড সদস্য নরুল আমিন, আবুল হোসেন, সংরক্ষিত আসনের সদস্য হাজারা বেগম, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, বদিউজ্জামান, রাখেস পাল, মতিউর রহমান, ইমানুর মিয়া, ডিলার শফিকুল ইসলাম, টিটু আখঞ্জি প্রমুখ।