তাহিরপুরে ১৭ প্রার্থীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটানো ও সকালবেলা মাইকিং করে প্রচারণার জন্য ১৭ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭জন প্রার্থীর কাছ থেকে ৭১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এদের মধ্যে রয়েছেন ১০ জন চেয়ারম্যান প্রার্থী । ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে চেয়াম্যান প্রার্থী হাজী ইউনুছ আলী, আব্দুস সাত্তার, রহমত আলী,আজহার আলী, সবুজ আলম, আবুল কালাম আজাদ, ইলিয়াস আহমদ, বোরহান উদ্দিন, মো. আব্দুস ছালাম, সালেহ আহমদের নিকট থেকে।
তাছাড়া ৪ জন সংরক্ষিত আসনের নারী সদস্য ও ২জন সাধারণ সদস্যকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।  
অপরদিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুস্তাক আহমদকে বুধবার সকাল বেলা মাইকিং করে প্রচারণার জন্য ৩ হাজার টাকা জরিমানা করা হয়।