স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর ভোক্তা অধিকার আইনে দুই দোকানীকে ৪ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ রফিকুল ইসলাম। জরিমানা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠান হলো মিন্টু মিষ্টান্ন ভান্ডার ২ হাজার টাকা ও আলমাছ চাউলের আড়ৎ ২ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘২ দোকানীকে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’


