জেলা মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা
মায়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে নিন্দা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড। এক প্রেসবিজ্ঞপ্তিতে মায়ানমারের নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ সরকারকে বিশ্ববিবেকের কাছে মানবিক কারণে বিষয়টি তোলে ধরার পাশাপাশি এদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতার জন্য জোর দাবি জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলমানদের উপর যে অমানবিক ও পাশবিক নির্যাতন চালানো হচ্ছে যাহা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। জরুরি ভিত্তিতে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান তাঁরা।
জগন্নাথপুরে মানববন্ধন
জগন্নাথপুর অফিস
মিয়ানমারে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে জগন্নাথপুর পৌর শহরে বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার উদ্যোগে দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে আয়োজিত
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে পৌর শাখার খেলাফত মজলিসের সভাপতি মাও. সুহেল আহমদ চুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. দবির মিয়া তালুকদারের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক হাফিজ মাও.এনামুল হাসান, সুনামগঞ্জ জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিন, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাও. জামিলুল হক আমিনী, জগন্নাথপুর কবি-সাহিত্য পরিষদের সেক্রেটারী কবি সৈয়দ আজমল হোসেন, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী সাংবাদিক মাসুম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন ডালিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুরাদ আহমদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদল নেতা তোরণ খান, ইসলামী ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ রেজাউল করিম, খেলাফত মজলিস পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাও. হোসাইন, মাও.নুরুল হক, মাও. ইসমাঈল হোসেন সৌরভ, ইয়াকুব মিয়া, সেলিম আহমদ, সায়েক আহমদ চৌধুরী, শেখ ফজর আলী, আনোয়ার হোসেন, খেলাফত মজলিস নেতা মোজাম্মিল হোসেন সাকিব, মাষ্টার আমিনুল হক, মাও. মনজুর আহমদ, মাও. মুহিবুর রহমান, সুজেল আহমদ, ফয়জুল আহমদ, রাসেল আহমদ, মোজ্জামিল হোসেন, ছাত্রনেতা মনজু আহমদ, রুহুল আমীন প্রমুখ।


