স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় এ উপলক্ষে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, সহ-সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বিশ্বজিত সরকার প্রমুখ।


