প্রবাসীর অর্থায়নে স্কুল ড্রেস প্রদান

স্টাফ রিপোর্টার
লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার মাছুম আহমদের অর্থায়নে বেড়াজালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন গরীব শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। রবিবার সকালে স্কুলে এই ড্রেস পরিয়ে দেয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহানুর আলম, প্রধান শিক্ষক তাছলিমা বেগম, প্রবাসীর বড় ভাই সোনা মিয়া, শিক্ষক নুপেন্দ্র চন্দ্র দাস, রুমেনা   ইয়াছমিন চৌধুরী, কৌশিক রঞ্জন দাস, সংগীতা রায় বেবী, হেপি রানী দাস, চন্দা রানী রায়। এছাড়াও  তুলা মিয়া, ফয়জুল ইসলাম, জুবায়ের আহমদ উপস্থিত ছিলেন।