তাহিরপুর আ.লীগ নেতৃবন্দের সঙ্গে ওসির মতবিনিময়

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সঙ্গে তাহিরপুর থানার অফিসার নবাগত ওসি নন্দন কুমার ধর মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে তাহিরপুর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার আইনশৃংখলাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি নূরুল আমিন সুহেল, অধ্যক্ষ আলী মূর্তজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, ক্রীড়া সম্পাদক হাফিজ উদ্দিন পলাশ, দপ্তর সম্পদক রমেন্দ নারায়ন বৈশাখ, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউপি সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, হাজী জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, হাজী ইউনুছ মিয়া, বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুর মিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মিয়া, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মাসুক মিয়া প্রমুখ।