সু.খবর রিপোর্ট
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন তাহিরপুর উপজেলা শাখা কর্তৃক শিশু সমাবেশ, র্যালি, আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ঘটিকায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ নেয়। র্যালি শেষে তাহিরপুর বাজারস্থ ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ইসলামিক গজল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মাও. জিয়াউদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহরম আলী, নুরুল ইসলাম, আব্দুল হান্নান, মাও. মদরিছ আলী, বশির আহমদ, নজরুল ইসলাম, আব্দুল মালেক, গৌছ উদ্দিন, আবুল কালাম হোসাইন আহমদ।
এদিকে দোয়ারাবাজার থানায় ওসি এনামুল হকের সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) ছাইফুল ইসলাম, এস আই ফিরুজ আল-মামুন, সাইদুর রহমান, গোলাম ফাত্তাহ, বদরুল ইসলাম, এ এস আই জাকির হোসেন, শিবলু মজুমদার, ছাইদুর রহমান, কবির হোসেন।
আমবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলানা নুরুদ্দিনের সভাপতিত্বে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এত বক্তব্য রাখেন মাও. ছমির উদ্দিন, মাও. সামছুল হোদা, সাবেক পিপি, অ্যাড. আপ্তাব উদ্দিন, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, মাও. কাজী মাহমুদুর রহমান, মাও. আছাদুর রহমান, ছাইদ মিয়া তালুকদার, ইজ্জত আলী তালুকদার।
- রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৩ জানুয়ারি
- মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম জাতীয় কর্তব্য


