সু.খবর রিপোর্ট
আন্তজাতিক দুর্যোগ দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রটি ডিজিটাল পদ্ধতিতে উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল আখঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উক্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খছরুল আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদ্দাচ্ছির আলম সবুল, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাপ্তন প্রধান শিক্ষক উস্তার আলী, ইউপি সদস্যা সদস্যা হাজেরা বেগম, স্কুল পরিচালনা কমিটির সদস্য বদিউজ্জামান, মতিউর রহমান, শেফালী রানী পাল, পিটিএ সদস্য ইমানুর, ডা.সুরেন্দ্র দাস,শাহান শাহ আকবর, শামনুর আখঞ্জি প্রমুখ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে দোয়ারাবাজার উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। বৃহস্পতিবার সারা দেশের ন্যায় একই সাথে সোনালী নুর মুহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয়কে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুর রহমান, নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, উপজেলা যুবলীগ নেতা এখলাছ ফরাজী, বজলুল মামুন প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে আগুনে পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি
- দ.সুনামগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি সভাপতি দোলন সম্পাদক সুজন


