বিশ্বম্ভরপুরে আগুনে পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরের সদর ইউনিয়নের পলাশ বাজারে ৪টি দোকান সহ মালামাল পুড়ে প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা যায়, উপজেলার পলাশ বাজারে সুহেল মার্কেটে বুধবার ভোর রাতে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৪টি দোকান, মালামাল পুড়ে ছাই এবং পার্শবর্তী আরোও ৮টি দোকানঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
মার্কেটের মালিক সুহেল মিয়া জানান, ভোরে লোকমুখে আগুন লাগার খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।
তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে পার্শবর্তী শংকর দাশের প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ও তার নিজের দোকানের ফুড আইটেমের মালামাল, সিগারেট, সিমেন্ট, মেরিকো (বাংলাদেশ) কোম্পানীর মালামাল সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল সহ সর্বমোট ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।