তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভার্নিং বডির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভার্নিং বডির বিদ্যালয় শাখার সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচনে সামায়ুন কবির ও মাহমুদুর রশিদ সাব্বির নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে দু’টি সাধারণ অভিভাবক সদস্য পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে ৬০২জন নারী-পুরুষ অভিভাবক ভোটার ছিলেন। বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন মামুন অর রশিদ ও মো. মাহমুদুর রশিদ সাব্বির ও সামায়ূন কবির। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান বলেন, সামায়ূন কবির ২৯৯ ভোট পেয়ে প্রথম ও মো. মাহমুদুর রশিদ সাব্বির ২৬৮ পেয়ে দ্বিতীয় হয়েছেন।