স্টাফ রিপোর্টার
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ বুধবার দোয়ারাবাজার সীমান্তে অনুষ্ঠিত হয়েছে। বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি’র) দেওয়া প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বুধবার বেলা ১১ টা থেকে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত দোয়ারাবাজার বাঁশতলা বিওপির হকনগর মুক্তিযোদ্ধা ভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজিবি’র পক্ষে ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান। বিএসএফ’র ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের জোয়াই’র বিএসএফ ১১০ ব্যাটালিয়ান কমান্ডার শ্রী সন্দীপ।
এসময় সীমান্তে আহত, নিহত ও ফায়ারিং দুর্ঘটনা বন্ধকরণ এবং মাদকদ্রব্য, গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ ইত্যাদি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
২৮ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়েছে।
- তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভার্নিং বডির নির্বাচন সম্পন্ন
- সুনামগঞ্জ সীমান্তে নয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


